ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
জন্ম পশ্চিমবঙ্গে, একসময়ের ‘হট বলি নায়িকা’ নিশা কোঠারি কোথায় হারিয়ে গেলেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 April, 2023, 10:58 AM

জন্ম পশ্চিমবঙ্গে, একসময়ের ‘হট বলি নায়িকা’ নিশা কোঠারি কোথায় হারিয়ে গেলেন?

জন্ম পশ্চিমবঙ্গে, একসময়ের ‘হট বলি নায়িকা’ নিশা কোঠারি কোথায় হারিয়ে গেলেন?

রাম গোপাল বর্মার অনেক চলচ্চিত্রে চুটিয়ে কাজ করেছেন নিশা কোঠারি। যিনি একসময় তার হটনেস ফিগার দিয়ে অনেক যুবককে ঘায়েল করেছিলেন। কিন্তু ২০১৩ সালের পর থেকে তাকে আর কখনো রুপোলি পর্দায় দেখা যায়নি। নিশার জন্ম পশ্চিমবঙ্গে। দশম শ্রেণীতে পড়ার সময় বাবার ব্যবসা সূত্রে দিল্লিতে চলে যান। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক হন।


কলেজ পাশ করার পরই মডেলিংয়ে আসেন। এরপর বেশ কিছু নামিদামি বিজ্ঞাপনেও কাজ করেছেন। এর পাশাপাশি বহু তামিল ছবিও রয়েছে তার ক্যারিয়ারে। ২০০৫ সালে ‘সরকার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নিশা কোঠারি। এরপর তিনি ‘জেমস’ ছবিতে অভিনয় করেন। এই ছবি তাকে রাতারাতি হিট নায়িকা বানিয়ে ফেলে। এরপর ইমরান হাসমির সাথে ‘দ্যা কিলার’ ছবিতে অভিনয় করেন।

এরপর একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান নিশা কোঠারি। তবে তাকে শেষবার ২০১৬ সালে একটি তামিল ছবিতে দেখা গিয়েছিল। আর বলিউডে ২০১১ সালে তার শেষ ছবি ছিল ‘বিন বুলায়ে মেহমান’। এরপর হঠাৎ তিনি কোথায় হারিয়ে গেলেন? তবে অনেকেই মনে করেন তিনি পারিবারিক সমস্যার কারণেই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন।

আসলে সমস্যার সূত্রপাত হয়েছিল নিশার হবু স্বামীকে নিয়ে। আসলে তার স্বামী ভিন্ন জাতের হওয়ায় নিশার পরিবার থেকে অনেক চাপ সৃষ্টি করেছিল। আর নিশাও হাল ছাড়েনি ভাস্করকে বিয়ে করার জন্য। পরিবারের অমতে গিয়ে ২০১৬ সালে ভাস্কর কে বিয়ে করেন নিশা। এই বিয়েতে তার বাবা এতটাই নারাজ ছিলেন যে, সেই থেকে আর কোন সম্পর্ক রাখেননি মেয়ের সাথে।


এমনকি মুম্বাই এর যে ফ্ল্যাটে নিশা থাকতেন, সেই ফ্ল্যাট থেকেও তার বাবা বার করে দিয়েছিলেন। একটি ছিল তার বাবার নামে। যদিও নিশা কখনোই তার পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি তার বাবাও গোপন করে গেছেন। বর্তমানে নিশা দিল্লিতে রয়েছেন এবং তার স্বামী ভাস্কর প্রকাশের সাথে সুখে সংসার করছেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status