ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ঈদ আসলেই চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যায়
মারুফ হায়দার
প্রকাশ: Saturday, 15 April, 2023, 3:02 PM

ছবি: প্রতিকি

ছবি: প্রতিকি

স্থানীয় এমপি ও দলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকার চাঁদাবাজি হচ্ছে। আর কিছু ক্ষেত্রে এই চাঁদাবাজী থেকে অংশ পাচ্ছেন নেতার আত্মীয়-স্বজন ও সন্তানরা।   

এদের বিরুদ্ধে ভয় কেউ মুখ খুলতে চায় না। এরা দিন দুপুরে অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়, এবং চাঁদাবাজি ছিনতাই করার অর্থ দিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন জুয়ার আড্ডা কিশোরগাং তৈরি করে।  

এমনি অভিযোগ আছে বিরুলিয়ার লাল মিয়ার ছেলে মোকলেছ ও রাসেল তন্ময় ও নুরুল ইসলামের বিরুদ্ধে।  শ্রমিকদের গতিরোধ করে এ্লোপাথারি মারধর করে নগদ ৪৮০০০ হাজার টাকা নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে।  

সরকার নদী পথ সচল রাখার জন্য নদী খনন, নদীর দুইপারে ব্লক বসিয়ে নদী সংরক্ষণ ও সীমানা পিলার সংরক্ষণ করতে কাড়ি কাড়ি টাকা খরচ করছে। তুরাগ নদে নদী খনন ও মাটি সরিয়ে নেওয়ার বিআইডব্লিউটিএ কাছ থেকে দায়িত্ব পান কন্টাকটার সাপ্লায়ার হাজী জহির এবং তিনি ঠিকঠাক মতো বাৎসরিক ইজারা পরিষদ করে আসছেন।  

এ বিষয়ে নৌ পুলিশের ওসি মোঃ মামুন জানান, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি এখন আপনাদের সামনেও করেছি, এ সমস্ত সন্ত্রাসীরা তাদের গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে যায় তাই তাদের ধরা কষ্ট হয়ে যায়। গত মাসে ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেফতার করি।  আমাদের অভিযান অব্যাহত আছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status