ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 January, 2023, 10:57 AM

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। এতে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তবে এ ঘটনাকে রুটিন কার্যক্রম বলছে ওয়াশিংটন।

সাম্প্রতিক কয়েক বছরে দফায় দফায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও কানাডার মতো দেশেরও যুদ্ধজাহাজ বিতর্কিত এ জলসীমা পাড়ি দিয়েছে। চীন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কারণ, স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আর্লেগ বার্গ শ্রেণির ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ চুং-হুন রুটিন ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি অতিক্রম করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন এবং মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র যে বদ্ধপরিকর, সেটা দেখানোর জন্য তাইওয়ান প্রণালিতে চুং-হুনের এই সমুদ্রযাত্রা।

বিবৃতি দিয়ে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত লিউ পেনজিউ। তিনি বিবৃতিতে বলেন, চীন এর তীব্র বিরোধিতা করছে। সমস্যা তৈরির এ চেষ্টা, উত্তেজনা বাড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতা নষ্টের জন্য করতে এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্রকে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status