|
জনপ্রিয় সাংবাদিক নঈম নিজামের জন্মদিন আজ
নতুন সময় প্রতিবেদক
|
|
জনপ্রিয় সাংবাদিক নঈম নিজামের জন্মদিন আজ আশির দশকের শেষে এবং নব্বই দশকে নঈম নিজাম ছিলেন রাজনৈতিক প্রতিবেদক। কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ সহ একাধিক দৈনিকে। ২০০৬ সালে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন ‘এসটিভি ইউএস’র। এটিএন বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক ছিলেন নঈম নিজাম। পরবর্তীতে তিনি সেখানে প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি নিউজ২৪ টেলিভিশন ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নঈম নিজাম বাংলাদেশ সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক। নঈম নিজামের জন্ম কুমিল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্ত্রী বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ দম্পতির এক ছেলে মাহির আবরার এবং এক কণ্যা নুজহাত পূর্ণতা। আজকের জন্মদিনে আমরা তার দীঘায়ু কামনা করি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
