ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে মাদক মামলা ও পরোয়ানা মূলে গ্রেফতার-৭
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 November, 2022, 11:12 AM

নন্দীগ্রামে মাদক মামলা ও পরোয়ানা মূলে গ্রেফতার-৭

নন্দীগ্রামে মাদক মামলা ও পরোয়ানা মূলে গ্রেফতার-৭

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে মাদক ও গ্রেফতারী পরোয়ানা মুলে ৭ জন গ্রেফতার হয়েছে।

জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্শেশনায় এসআই মোঃ চাঁন মিয়া  এএসআই মোঃ আবুল কালাম আজাদ, এএসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউপির অর্ন্তগত কামুল্ল্যা গ্রামস্থ জনৈক মোঃ নাছির উদ্দিন এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে সিংজানী হইতে মুরাদপুর গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মৃত খয়বর মাস্টার এর পূত্র মোঃ সাইফুল ইসলাম  ভোলা (৩৬) সাং-কামুল্যা (পশ্চিমপাড়া), থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার  করে।

উল্লেখ্য  যে, ধৃত আসামীর নামে পূর্বে ০১(এক)টি মাদক মামলা রুজু আছে, অপরদিকে এসআই মোঃ শাহারুল আলম, এএসআই মোঃ আমিনুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৪ সেপ্টেম্বর পৌনে ৩টায় নন্দীগ্রাম থানাধীন ৪নং থালতা মাঝগ্রাম ইউপির অর্ন্তগত আপুছাগাড়ী গ্রামস্থ মোঃ আঃ করিম (৩৩), পিতা- মোঃ আনছার ফকির এর বসত বাড়ীর সামনে রান্না ঘরে অভিযান পরিচালনা করিয়া  মোঃ আনছার ফকির এর পূত্র মোঃ আঃ করিম (৩৩) সাং-আপুছাগাড়ী, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। আসামীর নামে পূর্বে ১টি মাদক মামলা রুজু আছে। উক্ত আসামীর নামে পূর্বে নন্দীগ্রাম থানায় একটি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল।

আরো একটি অভিযানে এসআই মোঃ খাইরুল ইসলাম,  এএসআই মোঃ আবুল কালাম আজাদ, এএসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানা মূলে  মৃত সেকেন্দার আলী এর পূত্র মোঃ রফিক সরকার পারভেজ  সাং-গুন্দইল,  মৃত আবুল খায়ের এর পূত্র মোঃ আব্দুল মালেক সাং-কৈগাড়ী, আফজাল হোসেন এর পূত্র মোঃ আজ্জাকুল ইসলাম সাং-ধুন্দার, মৃত লোকমান আলীর পূত্র মোঃ গোলাম রাব্বানী সাং-রিধইল, মোঃ আফছার আলীর পূত্র মোঃ জুয়েল রানা, সাং-থালতা মাঝগ্রাম, সকলের থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে।

এব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন এর সাথে কথা বললে উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status