জেনিফারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নায়িকা মাহির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 August, 2022, 12:10 PM
জেনিফারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নায়িকা মাহির
সরকারি অনুদানের সিনেমা 'আশীর্বাদ'-এ কাজ করতে গিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারি অনুদানের সিনেমাটির প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ করে মাহি বলেন, সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবো, এটা ভেবে নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল। এই আশাতে কাজটি করেছি। সরকারের কাছে অনুরোধ করবো তারা কাদের সিনেমা প্রযোজনার অর্থ দিচ্ছে সেটা যেন যাচাই করা হয়। আমি তো প্রযোজককে দেখে অভিনয় করতে আসিনি। সিনেমায় ৬০ লাখ টাকা অনুদান দিয়েছিল সরকার। কিন্তু আমার ধারণা এই সিনেমা বানাতে ২৫ লাখ টাকাও খরচ করেননি প্রযোজক। আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের সিনেমা 'আশীর্বাদ'। সিনেমা মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার নায়ক নায়িকা মাহিয়া মাহি, রোশান কেউই উপস্থিত ছিলেন না।