|
ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ![]() ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে নার্সিং পেশার তাৎপর্য, নার্সিং পেশার ব্যাপক সুযোগ সুবিধা, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে নার্সিং এ উচ্চ শিক্ষা ও চাকরির বিশেষ সুবিধা তুলে ধরেন। তাছাড়াও নার্সিং শিক্ষার্থীরা তাদের দায়িত্ব ও নার্সিং পেশার গুরুত্ব এবং নার্সিং পেশার ঐতিহ্য, সৌন্দর্য ও নীতি সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্জাহান, ড্যাফোডিল নার্সিং কলেজের উপ-পরিচালক মাসুদ করিম ও ড্যাফোডিল নার্সিং কলেজ শিক্ষকমন্ডলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল নার্সিং কলেজের অধ্যক্ষ গীতশ্রী ঘোষ। ![]() ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান উল্লেখ্য ড্যাফোডিল নার্সিং কলেজটি উত্তরার প্রাণকেন্দ্র হাউজ বিল্ডিংয়ের ড্যাফোডিল টাওযার-৬ এ নিজস্ব একাডেমিক ভবনে পরিচালিত হচ্ছে। ড্যাফোডিল নার্সিং কলেজ বাংলাদেশ নার্সিং ও মিডওযাইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। বর্তমানে অত্র কলেজে ৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোামা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওযাইফারি, ৪ (চার) বছর মেয়াদি বি.এস.সি ইন নার্সিং সায়েন্স (বেসিক বি.এসসি) এবং ২ (দুই) বছর মেয়াদি পোস্ট বেসিক বি.এসসি ইন নার্সিং সায়েন্স কোর্সে ভর্তি চলমান। বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওযাইফারি কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের এইচএসসি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওযাইফারি কাউন্সিল কর্তৃক সম্মিলিত ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হইতে হয়। পোস্ট বেসিক কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওযাইফারি কোর্সে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওযাইফারি কর্তৃক সম্মিলিত ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হইতে হয়। ড্যাফোডিল নার্সিং কলেজের নিজস্ব ছাত্রী হোস্টেল রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে নিয়ে লাইফ সাপোর্টে লড়ছেন বাবা
জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড
