|
ডিগ্রী থাকলেই হবে না ভালো মানুষ হওয়া জরুরী: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
|
ডিগ্রী থাকলেই হবে না ভালো মানুষ হওয়া জরুরী: এমপি এনামুল হক অনুষ্ঠানের প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুব তথ্য প্রযুক্তির যুগ। একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবে এর অপব্যবহার করা যাবে না। শিক্ষা জীবনে সময়ের দাম সবচেয়ে বেশি। সময় একবার পার হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। শিক্ষার্থীদের সময়ের মূল্য দিতে হবে। নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে পরিশ্রম করতে হবে। শুধু লেখাপড়া করে নিজেকে অনেক বড় জায়গায় দাঁড় করানো সম্ভব না। দেশের স্বাধীনতার ইতিহাসকে জানতে হবে। দেশ এক দিনে স্বাধীন হয়নি। এর পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে। ![]() ডিগ্রী থাকলেই হবে না ভালো মানুষ হওয়া জরুরী: এমপি এনামুল হক ২০০৮ সালের পূর্বে বাগমারায় বিদ্যালয়ে যাওয়ার অনেক চেলেঞ্জ ছিল। এক সময় বাগমারায় বাংলা ভাই আর সর্বহারার রাজত্ব ছিল। সেই বাগমারায় এখন শান্তির বাসাত বইছে। মেধাবী শিক্ষার্থী হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। এমনি এমনি মেধাবী হওয়া যায় না। সমাজ থেকে রেব হওয়ার চেষ্টা করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। সময়কে কাজে লাগাতে হবে। ছাত্রের যে দায়িত্ব তা মেনে চলতে হবে। প্রধান আলোচক আরো বলেছেন, ভালো কিছু হতে গেলে, ভালো কাজ করতে হবে। আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি ভালো কিছু করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীবৃন্দ। আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনারে আগামীতে করণীয় বিভিন্ন বিষয়ে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার এনামুল হক। ![]() ডিগ্রী থাকলেই হবে না ভালো মানুষ হওয়া জরুরী: এমপি এনামুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাট-গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং চেয়ারম্যানবৃন্দ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
