বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 July, 2022, 6:41 PM
বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান
রাজশাহীর বাগমারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার এ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে বাগমারা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষিকা জাহানারা বেগম, বিদায়ী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বাগমারা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সদস্য আব্দুল বারীক, আশরাফুল ইসলাম, ওসমান গনি প্রমুখ। ৫৩ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ১৫ জন এবং সহকারী শিক্ষক ৩৮ জন। এছাড়াও ৭ জন শিক্ষককে মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।