ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
টিকটকে ভাইরাল হতে শিক্ষার্থীকে পিটিয়ে ভিডিও বানাল কিশোর গ্যাং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 July, 2022, 12:39 AM

টিকটকে ভাইরাল হতে শিক্ষার্থীকে পিটিয়ে ভিডিও বানাল কিশোর গ্যাং

টিকটকে ভাইরাল হতে শিক্ষার্থীকে পিটিয়ে ভিডিও বানাল কিশোর গ্যাং

রাজধানীর মিরপুরের পল্লবীতে কিশোর গ্যাংয়ের হামলায় মিঠু নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে গুরুতর আহত হয়েছে।

শনিবার ২ জুলায়, মিরপুর ১২ নম্বর ডি ব্লক ঈদগাহ মাঠে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে নিজেদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেছে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা।

টিকটক ভিডিওর ঘটনাটি জানাজানি হলে ওই কিশোর গ্যাংয়ের লিডার হাবিব শনিবার সন্ধ্যার দিকে মিঠুকে তার বাসার সামনে থেকে তুলে নিয়ে আসে। তারা মিঠুকে মিরপুর ১২ নম্বরের একটি স্কুলের ভিতর আটক করে দ্বিতীয় দফায় মারপিট করে। এ ঘটনায় মিঠুর বড় ভাই মামুন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে মিঠুকে উদ্ধার করে।
 
আরও জানা গেছে, শনিবার দুপুরের দিকে মিঠুকে ফোন করে মিরপুর ১২ নম্বরের ডি ব্লকের মাঠে আসতে বলে কিশোর গ্যাং সদস্য তানভীর। মিঠু মাঠে এসে দেখে তানভীরের সঙ্গে ওমরসহ আরও কয়েকজন অপরিচিত কিশোর রয়েছে। এরপর তানভীর ও ওমরের সঙ্গে মিঠুর সিনিয়র ও   জুনিয়র নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আগ থেকে ওৎ পেতে থাকা তানভীর, ওমরসহ ১০-১২ জন কিশোর মিঠুকে একা পেয়ে পিটাতে থাকে। মোবাইলে এ ঘটনার ভিডিও ধারন করে তানভীর ও ওমরের সঙ্গে থাকা গ্যাং সদস্যরা। এরপর টিকটক ভিডিও বানিয়ে তা নিজেদের ম্যাসেঞ্জার গ্রুপে শেয়ার করে ওই কিশোর গ্যাং সদস্যরা।

এ দিকে টিকটক ভিডিওর ঘটনায় মিঠুর পরিবার মামলা করতে পারে কিশোর গ্যাং লিডার হাবিবের কানে এই খবর পৌঁছালে তিনি মিঠুকে তার গ্যাং সদস্যদের সহায়তায় তুলে নিয়ে আসে। এরপর মিরপুর ১২ নম্বরের বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন স্কুলে আটকিয়ে মারপিট করে। মিঠুর ভাই মামুন  ৯৯৯ এ ফোন দিলে পুলিশ মিঠুকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

আহত মিঠু বলেন, আমাকে যখন মারছিল তখন তাদের একজন ভিডিও করছিল। ভিডিও করার সময় একজনকে বলতে শুনেছি এ ঘটনার টিকটক ভিডিও বানিয়ে তারা ভাইরাল হতে চায়। তিনি বলেন, ওমর এবং তানভীর হাবিরের আন্ডারে কাজ করে। হাবিব কিশোর গ্যাংয়ে ৪০-৫০ জন সদস্য রয়েছে।   

এ দিকে এ ঘটনার টিকটক ভিডিটি গণমাধ্যমের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, মাঠের মধ্যে ৫-৬ জন কিশোর মিঠুকে ঘিরে রেখে অনবরত কিল ঘুষি মারছে। এক পর্যায়ে ওই কিশোরারা তাকে (মিঠু) পেটাতে পেটাতে মাটিতে ফেলে দেয়।

পল্লবী থানার এসআই জিয়া বলেন, ৯৯৯ এ ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের হামলাকারী হাবিবসহ অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। সুত্র: যুগান্তর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status