ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ৩ পুলিশকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 July, 2022, 11:39 AM

যুক্তরাষ্ট্রে ৩ পুলিশকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ৩ পুলিশকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিবিসি ও সিবিএস নিউজের তথ্য মতে, গত বৃহস্পতিবার (৩০ জুন) পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাসহ এক ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মধ্যস্থতায় অভিযুক্ত ল্যান্স স্টোরজকে সহেফাজতে নেয় পুলিশ।

স্টোরজের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।

কেন্টাকি রাজ্য পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সূত্র : বিবিসি, সিবিএস নিউজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status