ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সর্বনিম্ন রিচার্জ লিমিট বৃদ্ধি করল গ্রামীণফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 July, 2022, 11:21 AM

সর্বনিম্ন রিচার্জ লিমিট বৃদ্ধি করল গ্রামীণফোন

সর্বনিম্ন রিচার্জ লিমিট বৃদ্ধি করল গ্রামীণফোন

গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট বাড়িয়ে ২০ টাকা করেছে। শুক্রবার এক এসএমএসে এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি।

তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গ্রামীণফোন।

এই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।

এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুই দিন এবং তিন দিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।

উল্লেখ্য, বুধবার মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status