ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
যে কারণে সমুদ্রপথে ক্রিকেটাররা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 2 July, 2022, 12:12 PM

যে কারণে সমুদ্রপথে ক্রিকেটাররা

যে কারণে সমুদ্রপথে ক্রিকেটাররা

টেস্ট শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাত্রার শুরুটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য তারিয়ে তারিয়ে উপভোগ করার মতোই ছিল। আকাশ নয়, তাঁদের যাত্রা ছিল সমুদ্রপথে। সেন্ট লুসিয়ার রাজধানী কাস্ট্রিজের বন্দর থেকে ফেরিতে রওনা হওয়ার পর ছবি-টবি তুলে দারুণ সময় কাটানোর পর্ব অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ।

উত্তাল আটলান্টিকের ঢেউয়ের তোড় এবং ‘মোশন সিকনেস’-এর কারণে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

যে কারণে সমুদ্রপথে ক্রিকেটাররা

যে কারণে সমুদ্রপথে ক্রিকেটাররা


এর মধ্যে পেসার শরীফুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসানের অবস্থা ছিল অন্যদের তুলনায় বেশি খারাপ।  

বমি করতে করতে ক্লান্ত ক্রিকেটাররাও উত্তাল যাত্রার ধকল কাটিয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বলছিলেন, ‘একটু আগেও খোঁজ নিয়েছি আমি। সবাই সুস্থ আছে, ভালো আছে। যারা বমি করেছিল, তারাও। কারণ পৌঁছানোর পর রাতেই ডমিনিকান সরকারের পক্ষ থেকে দুই দলের সম্মানে নৈশ ভোজের আয়োজন ছিল। সেখানে আমাদের পুরো দলই গেছে। কেউ অসুস্থ থাকলে নিশ্চয়ই সেখানে অনুপস্থিত থাকত। ’

বিমানে করে কেন দলকে ডমিনিকায় নেওয়া হলো না, এই প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাহী বললেন, ‘কভিডের কারণে ক্যারিবিয়ানের বন্ধ হয়ে যাওয়া অনেক ফ্লাইটই এখনো চালু হয়নি। যেসব ফ্লাইট পাওয়া যাচ্ছিল, এর সবই ছোট ছোট বিমান। আর শুধু দলই তো যায় না, দলের হাজার হাজার কেজি মালামালও যায়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) আমাদের অনেক আগেই বিষয়টি জানায়। সেই সঙ্গে বিকল্প প্রস্তাবও দেয়। একই ফেরিতে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দলও ভ্রমণ করবে, তাই আমরাও আপত্তি করার কোনো কারণ দেখিনি। ’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status