|
নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'
নতুন সময় ডেস্ক
|
![]() নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু' পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। এমন কাহিনী উঠে এসেছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’-এ। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তৈরী করেছেন পরিচালক নিজেই। 'পদ্মা সেতুকে নিয়ে আমারা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন । দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শকদের, ব্যতিক্রমধর্মী গল্প দেখার অনুরোধ করব। আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।' নতুন সময়কে বলেন আলী আজাদ। পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী ও শান্তা পাল প্রমূখ। ![]() নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
