ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রামপুলিশ গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 1:37 PM

বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রামপুলিশ গ্রেপ্তার

বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রামপুলিশ গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় এক গ্রামপুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা শেখ (৪০) নামে ওই গ্রামপুলিশকে গ্রেপ্তার করা হয়। এর আগে একইদিন রাতে নির্যাতনের শিকার ঘনশ্যামপুর গ্রামের ওই গৃহবধূ মোস্তফা শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছেন। তিনি ঘনশ্যামপুর গ্রামের আবু বক্কার শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নিজের পালিত ছাগল খুঁজতে বাড়ির বাইরে বের হন। গৃহবধূকে একা পেয়ে গ্রামপুলিশ মোস্তফা তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোস্তফা পালিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান বলনে, গৃহবধূর দায়ের করা মামলার একমাত্র আসামি গ্রামপুলিশ মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। সকালে গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য বাগরেহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status