ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় অভিমানে যা করলেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 1:41 PM

স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় অভিমানে যা করলেন স্বামী

স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় অভিমানে যা করলেন স্বামী

ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তার অন্যতম অভিযোগ ছিল, স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারে না।

মঙ্গলবার নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির নাম সমাধান সাওলে। বাড়ি মহারাষ্ট্রের মুকুন্দনগরে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমাধানের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমার স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিকমতো কথাও বলে না।’

প্রতিবেদনে আরও বলা হয়, ছয় মাস আগে বিয়ে হয়েছিল সমাধানের। পুলিশ জানিয়েছে, সমাধানের থেকে তার স্ত্রী প্রায় ছয় বছরের বড়।

সুইসাইড নোটে সমাধান অভিযোগ করেছেন, স্ত্রীর এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।

তবে স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় কেউ আত্মহত্যা করতে পারে, এ কথা মানতে চায় না ভারতীয় পুলিশও।

এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status