ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
তুমি বরং সুখেই থাকো’-কাকে বললেন মাহি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 7:45 PM

তুমি বরং সুখেই থাকো’-কাকে বললেন মাহি?

তুমি বরং সুখেই থাকো’-কাকে বললেন মাহি?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন সংসার পেতেছেন গত বছরের সেপ্টেম্বরে। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি রাকিব সরকারকে বিয়ে করেছেন তিনি। এরপর থেকে হাসি-আনন্দেই সংসার করে যাচ্ছেন।

গত রমজানে স্বামীর সঙ্গে নতুন ব্যবসা শুরু করেছেন মাহি। গাজীপুর চৌরাস্তায় একটি রেস্তোরাঁ চালু করেছেন তারা। যেটার নাম দিয়েছেন ‘ফারিশতা’। সংসারের পাশাপাশি এখন ব্যবসা নিয়েই নায়িকার যত ব্যস্ততা।


এদিকে গত কয়েকদিন ধরে মাহির মনে বিষাদের ছাপ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক পোস্টে সেরকমই ইঙ্গিত পাওয়া যায়। সোমবার (১৬ মে) বিকালে ফেসবুকে একটি ছবি শেয়ার দেন মাহি। তাতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দূরে উদাস ভঙ্গিমায় তাকিয়ে আছেন নায়িকা।

ছবিটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে’। ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, কাকে সুখে থাকার কথা বলছেন মাহি? তার কাছ থেকে দূরেই বা আছেন কে? তবে কি স্বামী রাকিবের সঙ্গে অভিমান পর্ব চলছে? প্রশ্নগুলো নিরুত্তর।

এদিকে কয়েকদিন আগের আরেকটি পোস্টেও মাহির মন খারাপের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে তিনি লিখেছেন, ‘একদিন গোপন রক্তক্ষরণ বন্ধ হবে, কোনো এক ভোরবেলায় সুখ পাখি খাঁচায় এসে ধরা দেবে। নদীর ওপারের ওই দূরের ছোট্ট কুঁড়েঘরের নিভু নিভু জ্বলতে থাকা কুপির আলো দেখে সেদিনও আবার ভেবো না, সুখে শুধু তারাই আছে। সুখ পাখি তো তোমার খাঁচাতেই আছে, তুমি শুধু বোঝো না। সুখের লোভ আমাদের সুখী হতে দেয় না।’

সাধারণত মাহির সব পোস্টেই মন্তব্য করেন তার স্বামী রাকিব। তবে এই দুটি পোস্টে তার কোনো মন্তব্য দেখা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status