ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মেয়ের জন্মদিনে হাজির আমিরের প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 7:27 PM

মেয়ের জন্মদিনে হাজির আমিরের প্রেমিকা

মেয়ের জন্মদিনে হাজির আমিরের প্রেমিকা

বলিউডের মিস্টার পার্ফেকসনিস্ট আমির খান। বিয়ে করেছিলেন কিরণ রাওকে। তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গত জুলাই মাসে। আমির ও তার সাবেক স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা খান। এদিকে সম্প্রতি ইরা খানের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন আমিরের বর্তমান প্রেমিকা ফাতিমা সানা শেখ।

আমিরের সঙ্গে প্রেমের খবরের মাঝে পারিবারিক পার্টিতে সানার উপস্থিতি চোখে পড়ে সবার। একে তো ইরার পোশাক নেটপাড়ায় আলোচনা সমালোনার জন্ম দেয়। এরপর তাকে দেখা গেল বাবার প্রেমিকাকে আদরে ভরিয়ে দিয়েছেন ইরা।

আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্কের গুঞ্জন এখন চারদিকে, শোনা গেছে  ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার পরই তৃতীয় বিয়ে করবেন আমির। ইরার সঙ্গে ফাতিমাকে দেখে যেন সেই সম্ভাবনাই প্রকাশ পেল। পোশাক বিতর্কের মাঝেই ইরার জন্মদিনের বেশ কিছু অদেখা ছবি সামনে আসে। সেখানে ইরাকে নিয়ে যতটা না চর্চা হয়েছে, তার থেকে বেশি চর্চা হয়েছে ফাতিমাকে দেখে।

ইরা খানের জন্মদিনের পার্টিতে ছিলেন আমির খানের প্রথম দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। এ নিয়ে নেটপাড়ায় গুঞ্জনের ছড়াছড়ি। এক নেটিজেন কমেন্ট করেছেন ‘সানা তাহলে ইরা-র তৃতীয় মা’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status