ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
কানে নজর কাড়লেন বিচারক দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 7:06 PM

কানে নজর কাড়লেন বিচারক দীপিকা

কানে নজর কাড়লেন বিচারক দীপিকা

কানের লালগালিচায় বহুবার দ্যুতি ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে সেটি প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে। কান চলচ্চিত্র উৎসবে এবার বিচারকের দায়িত্ব পালন করছেন বলিউডের এই লাস্যময়ী।

গতকাল সোমবার কানের অন্য বিচারকদের সঙ্গে হোটেল মার্টিনেজে ডিনার পার্টিতে অংশ নেন দীপিকা। এসময় তার পরণে ছিল লুইস বুটনের বর্ণিল পোশাক ও বাদামি রঙের হাইবুট। তবে দীপিকার সাজপোশাককে ছাপিয়ে গেছে চিরচেনা সেই টোলপড়া হাসি।

কানের বিচারকমণ্ডলীর সঙ্গে দীপিকা

আগামী ২৮ মে কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারের বিচারকমণ্ডলীর প্রেসিডেন্ট ভিনসেন্ট লিন্ডন। দীপিকা ছাড়াও জুরি সদস্য হিসেবে আরও আছেন রেবেকা হল, আসঘর ফারহাদি, ত্রিনকা, লাডজ লি, নুমি রাপেস, জেফ নিকোলস ও জোয়াচিম ট্রিয়ের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status