ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বিয়ের বদলে কারাগারে, ভাইয়ের জিম্মায় সেই তরুণীর জামিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 6:51 PM

বিয়ের বদলে কারাগারে, ভাইয়ের জিম্মায় সেই তরুণীর জামিন

বিয়ের বদলে কারাগারে, ভাইয়ের জিম্মায় সেই তরুণীর জামিন

বিয়ের দাবিতে বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া জামালপুরের সেই তরুণীর জামিন মঞ্জুর করেছে আদালত। ভাইয়ের জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলেই মুক্তি পাচ্ছেন তিনি।

এর আগে, দুপুরে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তরুণীর আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আদালতে জামিন আবেদন করেছিলাম। বিচারক আবেদন গ্রহণ করে বাদী ও বিবাদীর উপস্থিতিতে জামিন আবেদন মঞ্জুর করেছেন।

তিনি আরো বলেন, জামালপুরের এ তরুণীর বিরুদ্ধে আনা সব অভিযোগই জামিনযোগ্য। বিষয়টি আমি আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। বিকেলে ঐ তরুণী কারাগার থেকে মুক্তি পাবেন।

গত ২৮ এপ্রিল বরগুনার চান্দখালির কাঠপট্টি এলাকার বিশ্ববিদ্যালয় ছাত্র মাহমুদুল হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ঐ তরুণী। এরপর থেকেই মাহমুদুল ও তার পরিবারের সদস্যরা বাসায় তালা লাগিয়ে গা-ঢাকা দেন। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ঐ তরুণী। এর ১০ দিন পর প্রেমিক মাহমুদের বাবা মোশাররফ হোসেন তরুণীর আগের স্বামীকে তালাক দেওয়ার কাগজ দেখানোর শর্তে হাসানের সঙ্গে বিয়ে দিতে রাজি হন। কিন্তু তরুণী তালাকের কাগজ দেখাতে ব‍্যর্থ হন।

গত ১০ মে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন ঐ তরুণীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। ১৩ মে সকালে ঐ তরুণীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে ঐ দিনই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status