ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
অনাগত সন্তান হারানোর কথা জানালেন ব্রিটনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 6:38 PM

অনাগত সন্তান হারানোর কথা জানালেন ব্রিটনি

অনাগত সন্তান হারানোর কথা জানালেন ব্রিটনি

বিবৃতিতে ব্রিটনি বলেন, ‘গভীর দুঃখের জানাচ্ছি যে, গর্ভাবস্থার শুরুতে আমরা সন্তানকে হারিয়ে ফেলেছি। এটি যেকোনো মা-বাবার কাছেই হৃদয়বিদারক।’

গত মাসেই মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পপ সেনসেশন ব্রিটনি স্পিয়ার্স।

এর এক মাস না যেতেই গর্ভপাতে অনাগত সন্তানকে হারানোর কথা জানিয়েছেন তিনি।

ব্রিটনি ও তার সঙ্গী স্যাম আসগারি শনিবার রাতে ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে এ খবর জানান।

বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের জানাচ্ছি যে, গর্ভাবস্থার শুরুতে আমরা সন্তানকে হারিয়ে ফেলেছি। এটি যেকোনো মা-বাবার কাছেই হৃদয়বিদারক।

‘সম্ভবত মা হওয়ার খবরটি জানাতে একটু বেশি উচ্ছ্বসিত ছিলাম। আরও একটু অপেক্ষা করা উচিত ছিল আমাদের।’

বিবৃতিতে ব্রিটনি ও স্যাম আরও বলেন, ‘পরস্পরের প্রতি ভালোবাসাই আমাদের শক্তি। আমরা আমাদের সুন্দর পরিবারের সদস্য বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাব।’

কঠিন এ সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।

গত বছরের সেপ্টেম্বরে প্রেমিক স্যাম আসগারির সঙ্গে আংটি বদল করেন ব্রিটনি। স্যাম পেশায় শরীরচর্চা প্রশিক্ষক ও অভিনেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status