ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
চোরের মুখে নেহার স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 6:25 PM

চোরের মুখে নেহার স্বামী

চোরের মুখে নেহার স্বামী

সম্প্রতি ছুটি কাটাতে স্বামীর সঙ্গে হিমাচল প্রদেশে গিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। আর সেখানে গিয়েই ঘটল অঘটন। নেহা কক্করের স্বামী, গায়ক রোহনপ্রীত সিংয়ের ব্যক্তিগত মূল্যবান কিছু জিনিস চুরি যাওয়ার খবর এসেছে। হিমাচল প্রদেশের মণ্ডীর এক হোটেল থেকে চুরি যায় জিনিসগুলো। আর তা নিয়েই চলছে তদন্ত।


চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল একটি হীরার আংটি, একটা আইফোন ও অ্যাপলের ঘড়ি। আর চুরির খবরে সিলমোহর দিয়েছে পুলিশ শনিবার। জানিয়েছে, এ মর্মে একটা অভিযোগ তাদের কাছে জমা পড়েছে।

এদিকে মাণ্ডির সুপারিনটেনডেন্ট অব পুলিশ শালিনি অগ্নিহোত্রি এএনআই-কে জানিয়েছেন, ব্যক্তিগত জিনিস, টাকা, আইফোন, স্মার্টওয়াচ এবং একটি হীরার আংটি চুরি গিয়েছে পাঞ্জাবি গায়ক রোহনপ্রীতের মণ্ডীর হোটেল থেকে, যেখানে তিনি ছুটি কাটানোর জন্য উঠেছিলেন। অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। রোহনপ্রীত সিং গায়ক নেহা কক্করের স্বামী।

২০২০ সালের ডিসেম্বর মাসে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন নেহা-রোহন। ‘নেহা দা বিহা’ মিউজিক ভিডিও তৈরির সময়েই আলাপ হয় তাদের। প্রেমের মাসখানেক যেতে না যেতেই বিয়ে করেন তারা। নেহা সে সময় জানিয়েছিলেন, রোহনের সুন্দর চেহারা আর নম্র ব্যবহার মন কেড়ে নিয়েছিল তার। তাই বিয়ের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়নি। আর রোহন এ প্রসঙ্গে জানিয়েছিলেন, 'ভাবিনি নেহার লেখা গানের কথাগুলো এভাবে আমার জীবনে সত্যি হয়ে যাবে। আমার গোটা জীবনটাই বদলে দেবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status