ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ফ্ল্যাটে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 5:34 PM

ফ্ল্যাটে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

ফ্ল্যাটে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মে) সকালে গড়ফার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও সামাজিকমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।  

রোববার সকালে গড়ফার কে পি রায় লেনের ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে গড়ফা থানার পুলিশ। কী কারণে তার মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে, কী কারণে অভিনেত্রীর মৃত্যু তা জানা যাবে।  

গড়ফার এই ফ্ল্যাটে ২৪ এপ্রিল ভাড়া নেন পল্লবী। ঘটনাস্থল থেকে কোনও রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং ঘনিষ্ঠ মহলে।

বর্তমানে ‘মন মানে না’ নামের একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে লুৎফা-র চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এই অভিনেত্রী।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status