ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ১০ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 15 May, 2022, 3:36 PM

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ১০ জন গ্রেপ্তার

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ওসমান আলী, বাগমারার তাহেরপুর এলাকার মৃত শোভনের ছেলে এছের আলী, ২ গ্রাম হেরোইনসহ একই এলাকার মৃত সমসের আলীর মেয়ে কহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে শিকদারী বাজারের ফিলিং স্টেশনের পাশে মাদক সেবনকালে ঢাকার দক্ষিণখাল এলাকার মৃত দুলালের ছেলে সুজন, দিনাজপুরের পারবতীপুর এলাকার সজিবের ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার তসলেমের ছেলে মাসুদ পারভেজ, কাটাখালী এলাকার আহসানের ছেলে মাজাহারুল ইসলাম ও নীলফামারী জেলার মহিদুল ইসলামের ছেলে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ।

সেই সাথে পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কামারখালী পিরগাছার বকুল কবিরাজের ছেলে জলিল কবিরাজ এবং ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী খোদাপুর গ্রামের আনসার আলীর ছেলে আব্দুল মালেক। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status