ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেড় দশক পর বর্ষসেরা পুরস্কারের পরিকল্পনা বিসিবির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 1:57 PM

দেড় দশক পর বর্ষসেরা পুরস্কারের পরিকল্পনা বিসিবির

দেড় দশক পর বর্ষসেরা পুরস্কারের পরিকল্পনা বিসিবির

১৫ বছর পর এসে আবারও বর্ষসেরা অ্যাওয়ার্ড নাইট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

বিশ্বের প্রায় প্রতিটি ক্রিকেট বোর্ড বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে। ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেলায়। সবশেষ ২০০৭ সালে বিসিবি বর্ষসেরা ক্রিকেটারদের স্বীকৃতি দিতে আয়োজন করে বিসিবি অ্যাওয়ার্ডস নাইট। এরপর বন্ধ হয়ে গেছে এর কার্যক্রম।

সেবার সেরা ক্রিকেটার নির্বাচিত হন শাহরিয়ার নাফিস। সেরা বোলার ও অলরাউন্ডার হন মোহাম্মদ রফিক। এরপর ১৫ বছর এমন কোনো অনুষ্ঠান আয়োজন করেনি বোর্ড।

১৫ বছর পর এসে আবারও বর্ষসেরা অ্যাওয়ার্ড নাইট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তবে বোর্ড সিদ্ধান্ত নিতে পারছে না নতুন করে চলমান বছরের পুরস্কার দেয়া হবে নাকি আয়োজন না হওয়া বছরগুলোকেও বিবেচনায় এনে বড় পরিসরে আয়োজন করবে। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার নিতে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস।

তিনি বলেন, ‘অ্যাওয়ার্ড নাইটটা আমরা আগে করেছি। অনেকদিনের বিরতি হয়ে গেছে। প্রায় ১৫-১৬ বছর ধরে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে না। এটা নিয়ে কয়েকবার বোর্ড মিটিংয়ে কথা বলেছি। পেছন থেকে অ্যাওয়ার্ডগুলো দেয়া শুরু করব নাকি নতুন করে চলমান বছরের অ্যাওয়ার্ড দিব সেটা নিয়ে দ্বিধায় আছি। আমার মনে হয় আপনারা খুব শীঘ্রই এই অ্যাওয়ার্ড নাইটটা দেখতে পারবেন।’

এবার জাতীয় ক্রীড়া পুরস্কারে গত ৮ বছরের পুরস্কার এক সঙ্গে দেয়া হয়েছে। সাবেক ক্রিকেটার ও সংগঠক জালাল ইউনুস পুরস্কার পেয়েছেন ২০১৬ সালের সেরা ক্রীড়া সংগঠক হিসেবে। এই পুরস্কার তাকে মৃত্যুর আগ পর্যন্ত ক্রিকেট নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status