ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 May, 2022, 1:59 PM

পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে কাথরিয়ায় দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। পরে জানতে পারি, জলদি এলাকায় একই সময়ে দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।’

উপজেলার কাথরিয়া ইউনিয়ন ও পৌরসভার উত্তর জলদিতে মঙ্গলবার দুপুরে পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়। বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়।

শিশুরা হলো কাথরিয়া ইউনিয়নের বাঘমারা এলাকার রেজাউল করিমের ৬ বছর বয়সী মেয়ে জুবাইদা সুলতানা ও ৪ বছর বয়সী সানজিদা সুলতানা এবং উত্তর জলদি এলাকার মো. হামিদের দেড় বছর বয়সী মেয়ে মোবাশশ্বিরা হোবাইফা।

গনমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে কাথরিয়ায় দুই বোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে। পরে জানতে পারি, জলদি এলাকায় একই সময়ে দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।’

কাথরিয়া ইউনিয়নের সদস্য মো. আনছার আলী জানান, ঘটনাটি ঘটেছে তাদের নানার বাড়িতে। মঙ্গলবার দুপুরে সবাই ধানের কাজ করার সময় ওই দুই বোন সবার অগোচরে পুকুরে পড়ে যায়।


খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই বোনের বাবার বাড়িও একই ইউনিয়নে, তবে অন্য ওয়ার্ডে।

উত্তর জলদি এলাকার বাসিন্দা আহমেদ রহুম বলেন, ‘মঙ্গলবার বিকেলে হোবাইফা বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। সে একটু একটু হাঁটতে পারত। সবার অগোচরে পুকুরে পড়ে যাওয়ার পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ভাসতে দেখা যায়। পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

জানা গেছে, এর আগে রোববার একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শঙ্খ নদে ডুবে মারা যায় কৃষক সাজ্জাদ হোসেনের দুই ছেলে। বাবার সঙ্গে মাঠে গিয়ে নদে ডুবে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status