|
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূইয়ার স্ত্রী। রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, সকাল ১১ টায় পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। পরে তিনি ১২ টার দিকে নরসিংদী শহরে তরোয়া এলাকায় নেমে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
