ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 9:07 PM

প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিসে সোনা জিতল বাংলাদেশ

প্রথমবার কোনো আন্তর্জাতিক টেবিল টেনিস টুর্নামেন্টে সোনা জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার মালেতে অনুষ্ঠিত স্বর্ণের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২-৩ গেমে হারিয়ে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রথমবারের মতো স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ ক্যাটাগড়িতে এই কীর্তি গড়েছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ ও নাফিস ইকবালরা।  

ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। শুরুতে হৃদয় ও রামহিম জিতলেও হেরে যান নাফিজ। তখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এরপর আবারও খেলতে নামেন রামহিম। তাকে হারিয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ তখন ২-২ এ সমতায়। বাংলাদেশের শেষ আশা-ভরসা ছিলেন হৃদয়। হতাশ করেননি তিনি। ৮-১১, ১১-৯, ১১-৯ ও ১১-৯ সেটে জিতে বাংলাদেশকে স্বর্ণ পদক জয়ের উল্লাসে মাতান।

এ জয়ে মালদ্বীপে ইতিহাস গড়লো বাংলাদেশ দল। এই আসরে এতদিন পর্যন্ত সর্বোচ্চ রৌপ্য পদকই ছিল বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। এবার স্বর্ণ জয়ের ইতিহাস গড়লেন লিয়ন-মুহতাসিনরা।

এর আগে লিগ পর্যায়ের খেলায় বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে।

সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বালিকা দ্বৈতে রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশ। এরপর প্রায় ১৯ বছর কোনো সাফল্যের দেখা মেলেনি। এবার সেই দুঃখ ঘোচালেন মুহতাসিন-নাফিসরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status