ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 8:53 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 May, 2022, 8:57 PM

করোনায় আক্রান্ত সাকিব

করোনায় আক্রান্ত সাকিব

বাংলাদেশ দলে চোটের মিছিলের পর এবার হানা দিল করোনাভাইরাস। যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব আল হাসান কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ছিটকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল থেকে। আজ মঙ্গলবার আমেরিকা থেকে ঢাকায় ফেরেন সাকিব। রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তার করোনায় আক্রান্তের খবর। নিশ্চিত করা হয় তার খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্টে। এ অলরাউন্ডার নিজের বাসায় আইসোলেশনে আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে। শুরু হবে আগামী ১৫ মে। আগেভাগেই বন্দরনগরীতে ক্যাম্প শুরু করেছে মুমিনুল হকের দল। সাকিবের যোগ দেওয়ার কথা ছিল আগামীকাল বুধবার কিন্তু মার্কিন মুলুক থেকে দেশে ফিরেই পেলেন দুঃসংবাদ।

চোটের কারণে টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। আঙলে চিড় ধরায় প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। এবার করোনার কারণে নেই সাকিবও। তার বিকল্প হিসেবে দলে কাউকে নেওয়া হবে কিনা সেটি এখনও জানায়নি বিসিবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status