ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়ায় এক গুদামে মিলল ৪০ হাজার লিটার সয়াবিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 8:59 PM

কুষ্টিয়ায় এক গুদামে মিলল ৪০ হাজার লিটার সয়াবিন

কুষ্টিয়ায় এক গুদামে মিলল ৪০ হাজার লিটার সয়াবিন

কুষ্টিয়ায় ১০ দিন ধরে দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সাধারণ মানুষ খুবই বিপাকে আছে। এরই মধ্যে আজ মঙ্গলবার সকালে শহরের বড়বাজার এলাকায় একটি গুদামে পাওয়া গেছে ৪০ হাজার লিটার সয়াবিন তেল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয় অভিযান চালিয়ে এসব তেলের সন্ধান পায়।

অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে শহরের বড়বাজার ও পৌর বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানের পর গুদামের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবদুস সালাম তরফদার ও কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা।

সুচন্দন মণ্ডল বলেন, কুষ্টিয়ায় কয়েক দিন ধরে সয়াবিন তেলের সংকট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বড়বাজার এলাকায় মেসার্স মা ফুড প্রোডাক্টস নামের একটি গুদামে গিয়ে পাওয়া যায় ৪০ হাজার লিটার সয়াবিন তেল। এসব তেল ঈদের আগে কিনে মজুত রাখা হয়েছিল। বিক্রি না করে মজুত রাখার অপরাধে গুদামের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তিনদিনের মধ্যে এসব তেল খোলা বাজারে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনদিন পর আবার গুদামে খোঁজ নেয়া হবে।

এদিকে অভিযানের সময় পৌর বাজারে বোতলের মূল্য অপেক্ষা বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করার অপরাধে মা স্টোরকে চার হাজার টাকা এবং সবুজ সাথী স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status