ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নয়নতারার বিয়ে কবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 5:18 PM

নয়নতারার বিয়ে কবে?

নয়নতারার বিয়ে কবে?

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। ২০২১ সালে বাগদান সেরেছেন তারা। শোনা যাচ্ছে, চলতি বছরের জুনে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

খুব শিগগিরই বিগনেশের নতুন সিনেমা ‘একে ৬২’র কাজ শুরুর কথা রয়েছে। তবে তার আগেই নাকি নয়নতারাকে ঘরে তুলতে চান নির্মাতা।

এর আগে গত বছর একটি চ্যাট শোতে নয়নতারা জানিয়েছিলেন, বিয়ের আগে গাছের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ‘মাঙ্গলিক’ ইস্যুতে এটি করবেন নায়িকা।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আলোচিত একটি বিষয় হলো মাঙ্গলিক যোগ। মঙ্গলগ্রহ এবং তার প্রভাবিত বিভিন্ন কার্যকলাপকে মাঙ্গলিক বলা হয়। মাঙ্গলিক দশা কাটাতে কোথাও কোথাও রীতি অনুযায়ী গাছ, প্রাণী কিংবা অন্য বস্তুর সঙ্গে বিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ের নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। সম্প্রতি হবু স্বামীর পরিচালনায় ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’ সিনেমার কাজ শেষ করেছেন নয়নতারা। এতে আরও আছেন সামান্থা রুথ প্রভু। আগামী ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ ছাড়াও খুব শিগগিরই খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমায় দেখা যাবে নয়নতারাকে। সেখানে তার সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন বলিউড বাদশা শাহরুখ খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status