ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাইকে করে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 5:11 PM

বাইকে করে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা

বাইকে করে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ভারত। মানবিকতা নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে বাইকের পেছনে বসে মৃত সন্তানকে কাঁধে নিয়েই ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হলো এক অসহায় বাবাকে।

এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সন্তানের মৃত্যু হয়। এরপর মৃত সন্তানকে নিয়ে বাইকে করেই ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।

অভিযোগ উঠেছে, প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার রুপি ভাড়া চেয়েছিলেন। যা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।

অনেক আকুতি-মিনতি করলেও ওই হতভাগ্য বাবার কথা শোনেনি চালক। কম ভাড়ায় যেতে রাজি হয়নি ওই চালক। এমন বিপদে কেউই ওই অসহায় বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

বাধ্য হয়েই এক পরিচিত ব্যক্তির বাইকে ওঠেন ওই বাবা। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে তাকে

এই ঘটনার ভিডিওটি টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status