ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
দুর্নীতির দায়ে সু চিকে ৫ বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 April, 2022, 4:05 PM

দুর্নীতির দায়ে সু চিকে ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে সু চিকে ৫ বছরের কারাদণ্ড

মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে নগদ ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) মিয়ানমারের জান্তা সরকার শাসিত একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। খবর রয়টার্সের।

সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি দুর্নীতির অভিযোগের মধ্যে এই মামলাটিই ছিল প্রথম। প্রতিটি মামলায় সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ ১৫ বছর করে।

জানা গেছে, মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে নগদ ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নোবেল বিজয়ী সু চির বিচার কাজ চলছে সম্পূর্ণ বদ্ধ দরজার পিছনে। নাম প্রকাশের অনিচ্ছুক রয়টার্সের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status