ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনয় ছাড়লেন আইরিন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 1:43 PM

অভিনয় ছাড়লেন আইরিন!

অভিনয় ছাড়লেন আইরিন!

নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে কাজ করতেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। কিন্তু গত ছয় মাস ধরেই মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছেন তিনি।

সহশিল্পী, পরিচালক থেকে শুরু করে মিডিয়ার কারও সঙ্গেই তার যোগাযোগ নেই। তার এ অন্তরাল জীবনযাপনের জন্য নানা ধরনের গুঞ্জন চালু হয়েছে। কেউ বলছেন আইরিন গোপনে বিয়ে করে সংসারী হয়েছেন। আবার অনেকের মতে নতুন লুকে মিডিয়ায় হাজির হওয়ার জন্যই আড়ালে চলে গেছেন। কিন্তু সম্প্রতি জানা গেল নতুন তথ্য। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আইরিন মিডিয়াই ছেড়ে দিয়েছেন। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না।

শুধু তাই নয় এরই মধ্যে বিকল্প আয়ের পথও তৈরি করেছেন আইরিন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। সকাল-সন্ধ্যা নিয়মিত অফিসও করছেন। তবে আইরিন কেন হঠাৎ করেই মিডিয়া ছেড়ে দিলেন সেটা নিয়ে সূত্রটি কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসের কারণে গত দুবছর অন্য সবার মতো তার হাতেও কাজ ছিল না। তা ছাড়া সিনেমার অবস্থাও বর্তমানে ভালো নয়। তাই বিকল্প আয়ের পথ হিসাবে তিনি চাকরিকেই বেছে নিয়েছেন। সর্বশেষ তিনি ‘কাগজ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status