ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই থাকবেন কলেজছাত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 April, 2022, 12:06 PM

বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই থাকবেন কলেজছাত্রী

বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই থাকবেন কলেজছাত্রী

রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে রয়েছেন তিনি।

প্রেমিকের নাম জনি আহমেদ। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে। জনি বিয়ে না করলে এ বাড়ি থেকে যাবেন না বলে জানিয়েছেন প্রেমিকা।

জানা গেছে, সাত বছর আগে ২১ বছর বয়সী কলেজছাত্রীর সঙ্গে জনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এইচএসসি পাস করার পর তারা দুজনে অনার্স প্রথম বর্ষে ভর্তি হন। ছোট থেকে তারা একসঙ্গে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে করতে প্রেমের সম্পর্ক হয়।

এরই মধ্যে কলেজছাত্রীর বাড়ি থেকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জনিকে ছাড়া কাউকে বিয়ে করবে না মর্মে অনশন শুরু করেন কলেজছাত্রী। এরপর থেকে তার অনশন দেখার জন্য বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ।

এ সময় কলেজছাত্রী তিনি জানান, আমি বিয়ে না করা অবস্থায় এখানে থাকবো। এছাড়া বিয়ে না করলে প্রয়োজনে আত্মহত্যা করবো।

এ বিষয়ে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ঘটনাটি জানার পর বাঘা থানাকে জানানো হয়েছে। আইনিভাবে যেটা হয় সেটা হবে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এরপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status