ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সাভার থানা কম্পাউন্ডে শিশুকে বলাৎকার
আব্দুল কাইয়ুম
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 5:00 PM

সাভার থানা কম্পাউন্ডে শিশুকে বলাৎকার

সাভার থানা কম্পাউন্ডে শিশুকে বলাৎকার

চকলেটের প্রোলোভন দেখিয়ে সাভার মডেল থানার কম্পাউন্ডের ভিতরে একটি রুমে ৯ বছরের শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এঘটনায় শেখ রুস্তম আলী (৬০) নামের এক থানার ঝাড়ুদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন। এর আগে গত ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা ।

অভিযুক্ত শেখ রস্তম আলী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আড়কান্দি গ্রামের নুরু আলীর ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ সাভার থানার আউটসোর্সিং হিসেবে ঝাড়ুদারের কাজ করতেন। বর্তমানে সাভার গালর্স স্কুলের পিছনে তাইজুদ্দিনেররবাড়িতে ভাড়া থাকতো।

ভুক্তভোগী পরিবার জানায়, সাভার মডেল থানা এলাকায়  ৯ বছরের শিশু শিক্ষার্থী পরিবারের সাথে থেকে বসবাস করে আসছিল। ওই শিশু গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করলে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে যায় থানার ঝাড়ুদার শেখ রুস্তম আলী। পরে সেখানেই তাকে জোরপূর্বক বলাৎকার করে। ওই শিশু বাসায় গিয়ে পরিবারকে ঘটনা খুলে বললে রাতেই অভিযোগ দায়ের  করেন ভুক্তভোগীর মা। পরে অভিযুক্তকে থানা এলাকা থেকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে পর দিন আদালতে পাঠায় পুলিশ। শুনানী শেষে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আবার তাকে আদালতে পাঠালে জেল হাজতে পাঠায় আদালত।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি থানা কম্পাউন্ডের পুকুর পাড়ে একটি রুমে এই ঘটনা ঘটে। ঝাড়ুদার থানায় আউটসোর্সিং ভিত্তিতে কাজ করতো। তাকে গ্রেফতার করা হয়েছে। এখন জেলহাজতে রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status