ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
নেশায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 12:23 PM

নেশায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!

নেশায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!

অষ্টম শ্রেণি থেকে স্কুলে যাওয়া বাদ দিছে ছেলে। মাঝে, মাঝে বাড়ি থেকে উধাও হয়ে যেত। দুই তিন দিন খবর থাকত না। আবার ফিরত। গাঁজার নেশা করত। বার বার বকাঝকা করেও কাজ হয়নি। সোমবার সেই ছেলে ঘরে ফিরতেই তাকে গাছে পিঠমোড়া করে বাঁধলেন মা। তার পর তার মুখে মাখিয়ে দিলেন মরিচের গুঁড়ো। সোমবার (৪ এপ্রিল) এই ঘটনা হায়দরাবাদের সূর্যপেট জেলার কোডাডের গাঁধীনগর এলাকায়।

নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। মায়ের শাসন দেখে নানা জনে নানা মন্তব্য করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গাছে পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছেলের মুখে মরিচের গুঁড়ো মাখিয়ে দিচ্ছেন মা। ছেলেটি তীব্র চিৎকার করতে করতে হাত দিয়ে মুখ ঢাকতে গেলে আত্মীয়রা তার হাত টেনে ধরেন। কেউই তাকে উদ্ধারে এগিয়ে আসেননি

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ওই থানার পুলিশ অফিসার। তিনি জানান, মায়ের এমন করা উচিত হয়নি। তিনি বলেন, ১৬ বছরের ছেলে নেশার কবলে পড়েছে। ওকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। বাবা-মায়েদের আরও সজাগ হওয়া উচিত ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status