ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
অবশেষে সেই ছাত্রীকেই বিয়ে করলেন স্কুলশিক্ষক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 March, 2022, 2:59 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 March, 2022, 5:21 PM

অবশেষে সেই ছাত্রীকেই বিয়ে করলেন স্কুলশিক্ষক

অবশেষে সেই ছাত্রীকেই বিয়ে করলেন স্কুলশিক্ষক

বিয়ের দাবিতে অনশন করা কলেজছাত্রী লিলি বিশ্বাসকে (২২) অবশেষে ধর্মীয় রীতি মেনে বিয়ে করলেন টুঙ্গিপাড়া উপজেলার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত মণ্ডল।

মঙ্গলবার রাত ১টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামের ওই শিক্ষকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য হরিচাঁন মণ্ডল, সাবেক শিক্ষক বিজন বিশ্বাস, ভীম মণ্ডল, অর্জুন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিলি বিশ্বাস ঢাকার একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ও গুয়াদানা গ্রামের নিতাই বিশ্বাসের মেয়ে। আর শিক্ষক সুকান্ত মণ্ডল একই গ্রামের সুনীল মণ্ডলের ছেলে ও ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য পলাশ বিশ্বাস বলেন, রাত ১২টার পরে আমাকে দুই পরিবারের লোকজন মোবাইলে জানায় সুকান্ত ও লিলির বিয়ে হবে। তখন শিক্ষক সুকান্ত মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় ধর্মীয় রীতি মেনে বিয়ের আয়োজন চলছে। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

কলেজছাত্রী লিলি বিশ্বাস বলেন, গ্রামের মুরব্বিরা উপস্থিত থেকে আমাদের বিয়ে দিয়েছেন। সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করি যাতে সুখে শান্তিতে আমরা সংসার করতে পারি।

প্রসঙ্গত, কলেজ ছাত্রী লিলি বিশ্বাস ও সুকান্ত মন্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে সুকান্ত মন্ডল তাকে বিয়ে করতে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। তখন লিলি বিশ্বাস বিয়ের দাবিতে ওই শিক্ষকের বাড়িতে অনশন শুরু করেন। যুগান্তরে সংবাদটি প্রকাশ হয়। সংবাদটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। এতে চাপে পড়েন স্কুলশিক্ষক সুকান্ত মণ্ডল। শেষ পর্যন্ত প্রেমিকাকে জীবনসঙ্গী করে নিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status