|
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি এনামুল হক
বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বাগমারা প্রতিনিধি
|
|
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি এনামুল হক পৃথিবীর ইতিহাসে এমন নেতা নেই যিনি দেশের মানুষের শান্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জনক এমন এক জন ব্যক্তি যার গুনাবলী বলে শেষ করা যাবে না। দেশের প্রতিটি আন্দোলন আর সংগ্রামে যিনি ছিলেন কঠোর অবস্থানে। ![]() বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি এনামুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে জন্ম হতো না এই বাংলাদেশের। বঙ্গবন্ধু ছিলেন আদর্শ পিতা। সেই আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কারনে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পা রেখেছে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষকে শান্তিতে রেখেছেন। প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কে তা আগামী প্রজন্মের মাঝে সঠিক ভাবে তুলে ধরতে হবে। তাঁর আদর্শ সম্পর্কে শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। বঙ্গবন্ধুকে জানুন বাংলাদেশকে জানান। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনায় করা যায় না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসা, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি কহিনুর বেগম, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ এসময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
