ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইউরোপের শত শত প্লেন জব্দ করছে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 9:29 PM

যুক্তরাষ্ট্র-ইউরোপের শত শত প্লেন জব্দ করছে রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইউরোপের শত শত প্লেন জব্দ করছে রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শত শত প্লেন জব্দ করতে শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পুতিনে এক আইনে স্বাক্ষর করেছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুতিনের এই পদক্ষেপ। এর মাধ্যমে রুশ এয়ারলাইন্স রাশিয়ায় বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে লিজ নেওয়া কয়েকশ বিমান নিবন্ধন করে নেওয়ার সুযোগ পেয়েছে।

রাশিয়ার এই আইনের মাধ্যমে রুশ এয়ারলাইন্সগুলো লিজ নেওয়া এসব বিমান দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালনা করতে পারবে। একইসঙ্গে রুশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি কোম্পানিগুলো তাদের বিমান পুনরুদ্ধার করতে পারবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status