ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রযোজকদের কাছে হেনস্তা, ৬ মাস আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে নি বিদ্যার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 8:23 PM

প্রযোজকদের কাছে হেনস্তা, ৬ মাস আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে নি বিদ্যার

প্রযোজকদের কাছে হেনস্তা, ৬ মাস আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করে নি বিদ্যার

২০০২-০৩ সালে দক্ষিণী ছবির সব পরিচালক, প্রযোজকদের অফিস থেকে প্রতিদিন খালি হাতে ফিরতে হত তাকে, চোখের পানি ফেলতে ফেলতে।

বলিউডে চূড়ান্ত সাফল্য দেখলেও বিদ্যা বালানের অভিনয় ক্যারিয়ারের পথ কিন্তু শুরু থেকে মোটেই এত মসৃণ ছিল না। বহু 'না' এবং ব্যর্থতার সিঁড়ি টপকে আজ তিনি এই জায়গায়।

বিদ্যা জানান, একবার তাকে এতটাই অপমানিত করা হয়েছিল, সেসব কথা এতটাই কুরুচিপূর্ণ ছিল যে টানা ৬ মাস আয়নায় নিজেকে দেখতেও নাকি তার ইচ্ছে করত না। সে সময় পরপর সব ছবি থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছিলেন প্রযোজকের দল। সেটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় ছিল।

বলিউড অভিনেত্রীর কথায়, 'এক ডজনেরও বেশি ছবি থেকে আমাকে ছেঁটে ফেলা হয়েছিল।'

বিদ্যার কথায় জানা যায়, একবার একটি ছবি থেকে বাদ পরে যাওয়াতে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তেমন রাগও হয়েছিল। শেষমেশ রাগে-দুঃখে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা পর্যন্ত একটানা হেঁটে গিয়েছিলেন তিনি! বাইরে তখন কাঠফাটা রোদ; কিন্তু সেদিন কিছুই গ্রাহ্য করেননি ' দ্য ডার্টি পিকচার'-এর নায়িকা।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিদ্যা বলেছেন, 'অনেকে আবার আমাকে তা জানানোর সৌজন্যটুকুও বোধ করেননি। কোনও কোনও আচরণ এতটাই খারাপ ও কুরুচিপূর্ণ ছিল যে নিজেকে একজন জঘন্য মানুষ মনে হতো আমার। প্রচুর হেনস্তার শিকার হয়েছি। একেক সময়ে এমনও হয়েছে ৬ মাস আয়নায় নিজেকে দেখতেও ইচ্ছা করেনি।'

আরও জানান, ২০০২-০৩ সালে দক্ষিণী ছবির সব পরিচালক, প্রযোজকদের অফিস থেকে প্রতিদিন খালি হাতে ফিরতে হত তাকে, চোখের পানি ফেলতে ফেলতে।

শেষমেশ ২০০৩ সালে বাংলা ছবি 'ভালো থেকো'-তে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন বিদ্যা। এরপর ২০০৫ সালে 'পরিণীতা' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। 'লাগে রাহো মুন্নাভাই', 'পা', 'দ্য ডার্টি পিকচার', 'কাহানি'-র মতো একাধিক সুপারডুপার হিট ছবি বক্স অফিসে উপহার দিয়েছেন তিনি।

আগামী ১৮ মার্চ ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে বিদ্যা অভিনীত ওয়েব সিরিজ 'জলসা'। ছবিতে সংবাদ চ্যানেলের সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। বিদ্যা ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে শেফালি শাহকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status