ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহরুখকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 8:21 PM

শাহরুখকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী

শাহরুখকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গৌরী

সেলিব্রিটি টক-শো কফি উইথ করণে নিজেদের সম্পর্ক নিয়ে গল্প করতে গিয়ে তিনি এসব কথা প্রকাশ করেন।

ব্যক্তিগত সমস্যার কারণে স্বামী বলিউড তারকা শাহরুখ খানকে এক সময় ডিভোর্স দেওয়ার কথা ভেবেছিলেন বলিউড চলচ্চিত্র প্রযোজক ও ডিজাইনার গৌরী খান।

সেলিব্রিটি টক-শো কফি উইথ করণে নিজেদের সম্পর্ক নিয়ে গল্প করতে গিয়ে তিনি এসব কথা প্রকাশ করেন।

৫১ বছর বয়সী গৌরী খান জানান, শাহরুখ তাকে খুব বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। আর তাই তিনি নিজেদের মধ্যে এক বিরতি নেন।

"তবে, পরে আমি আবার তার কাছে ফিরে আসি," বলেন গৌরী।

এর আগে শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেন, সম্পর্কের শুরু থেকেই গৌরী তার পথপ্রদর্শকের ভূমিকা পালন করে আসছে। স্ত্রীকে সুপারওম্যান বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

শাহরুখ বলেন, "আমার জীবন কোনো না কোনোভাবে নারীদের হাতেই পরিচালিত হয়েছে। আমি যা করেছি তার সবকিছুর পেছনেই গৌরী ছিল এক শক্তি। সংসার সামলানো এবং সেটাকে আমার পেশাগত জীবন থেকে আলাদা রাখার কাজটি সুপারওম্যানের। আর গৌরী অনায়াসে এসব দেখে গেছে। আমি এখনও জানি না সে কীভাবে সবকিছু সামলায়।"

১৯৮৬ সালে গৌরীর সঙ্গে শাহরুখের পরিচয়। ১৯৯১ সালে দুজন গাঁটছড়া বাঁধেন। তাদের তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।

ম্যায় হুঁ না, ওম শান্তি ওম, বিল্লু, রা ওয়ান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, রাইস, যাব হ্যারি মেট সেজাল ও জিরো সিনেমায় পর্দার সামনে ও পেছনে এক সঙ্গে কাজ করেছেন এই তারকা দম্পতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status