ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সোনা নিশ্চিত, ফাইনালে দুই আরচ্যার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 7:12 PM

বাংলাদেশের সোনা নিশ্চিত, ফাইনালে দুই আরচ্যার

বাংলাদেশের সোনা নিশ্চিত, ফাইনালে দুই আরচ্যার

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে আরচ্যারী চ্যাম্পিয়নশিপে মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশেরই দুই আরচ্যার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। এতেই একটি সোনা নিশ্চিত করেছে বাংলাদেশ।

শনিবার সোনার লড়াইয়ে নামবেন তারা।

দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনালে রিধিকে ৬-৪ সেটে ও সেমিফাইনালে তিসা পুনিয়াকে ৭-৩ সেটে হারিয়েছেন। অন্যদিকে তীব্র লড়াই করতে হয়েছে নাসরিনকে। কোয়ার্টার ও সেমিফাইনালে শুট অফে জিতেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্মী হেমব্রম ও সেমিফাইনালে মালয়েশিয়ার ফৌজি নুরের সঙ্গে ৫-৫ সেট পয়েন্টে ড্র হয়। দুটিতেই শুট অফে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নাসরিন।

বৃহস্পতিবার রিকার্ভে মেয়েদের দলীয় ইভেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

এই ইভেন্টে বাংলাদেশের তিন প্রতিযোগী দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও সুলতানা নিশা। শনিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status