ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রবাসীর স্ত্রীর বাথরুমে পরকীয়া প্রেমিক, আপত্তিকর অবস্থায় ধরে গণপিটুনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 2:13 PM

প্রবাসীর স্ত্রীর বাথরুমে পরকীয়া প্রেমিক, আপত্তিকর অবস্থায় ধরে গণপিটুনি

প্রবাসীর স্ত্রীর বাথরুমে পরকীয়া প্রেমিক, আপত্তিকর অবস্থায় ধরে গণপিটুনি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর বাথরুম থেকে তার পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী ঐ উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁওয়ের মনির উদ্দিনের ছেলে। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।

বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছিল মোহাম্মদ আলীর। দীর্ঘদিন ধরে ঐ প্রবাসীর বাড়িতে যাওয়া-আসা করছিলেন তিনি। সোমবার রাতে কয়েকজন যুবক ঐ প্রবাসীর ঘরের বাথরুম থেকে মোহাম্মদ আলীকে আপত্তিকর অবস্থায় বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বিষয়টি মূলত পরকীয়ার ঘটনা ছিল। ইভটিজিংয়ের অপরাধে মোহাম্মদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status