ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
৫০ বছরে খুঁজে পেল সত্যিকারের প্রেম, অবশেষে চতুর্থবার বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 1:44 PM

৫০ বছরে খুঁজে পেল সত্যিকারের প্রেম, অবশেষে চতুর্থবার বিয়ে

৫০ বছরে খুঁজে পেল সত্যিকারের প্রেম, অবশেষে চতুর্থবার বিয়ে

সাধারণত স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান পাঁচ থেকে ছয় বছরের থাকে। আবারা কিছু ক্ষেত্রে, ঐ ব্যবধান ১০ বছরেও পৌঁছে যায়, তবে সম্প্রতি এক কোটিপতি ব্যবসায়ী ব্র্যান্ডন ওয়েড নিজের চেয়ে ৩০ বছরের ছোট এক তরুণীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কোটিপতি ঐ ব্যবসায়ীর নিজের বয়স ৫১ বছর, আর যাকে তিনি জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন তার বয়স ২১ বছর।

জানা যায়, ঐ ব্যবসায়ীর নাম ব্র্যান্ডন ওয়েড। তিনি একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে তার ভবিষ্যৎ স্ত্রী ডানা রোজওয়ালের খোঁজ পান। প্রথম দেখা হওয়ার পর তারা বেশ কিছু দিন ডেটিং সাইটেই কথা বলতে শুরু করেন, পরে তারা একান্তে সাক্ষাতও করেছেন। কিছুদিনের মধ্যে দু'জনেই প্রেমে পড়েন এবং শেষ পর্যন্ত তারা বাগদানও সম্পন্ন করেন। এই জুটি শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। পেশায় ব্যবসায়ী ব্র্যান্ডন ওয়েড এই নিয়ে চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন যা নিয়ে এরই মধ্যে বেশ হইচই পড়ে গিয়েছে। বারে বারেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে তিনি খবরের বেশ শিরোনামে উঠে আসছেন।

এক প্রতিবেদনে ব্র্যান্ডন ওয়েড বলেছেন, যে তিনি এতদিনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছেন। ব্র্যান্ডন ওয়েড এবং ডানা রোজওয়েলের মধ্যে বয়সের পার্থক্য ৩০ বছরের। ২০২০ সালে দেখা করার পর, তারা দু'জনেই অবশেষে বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রথম তিনটি বিয়ে ভেঙে ফেলা ব্র্যান্ডন এবার বিয়ের পর ডিভোর্স না নেয়ার শপথ নিয়েছেন। তিনি বলেছেন, যে তিনি তার বাকি জীবন রোজওয়েলের সঙ্গে কাটাতে চান। তিনটি বিয়ে ছাড়াও ব্র্যান্ডেনের অনেক গার্লফ্রেন্ড ছিল, তবে কারও সঙ্গেই বেশিদিন থাকতে পারেননি তিনি।

ব্র্যান্ডন ওয়েড আসলে কে? যাকে নিয়ে এত হইচই? ব্র্যান্ডন ওয়েড হলেন আমেরিকা নিবাসী এক মিলিয়নেয়ার ব্যবসায়ী। তিনি নিজেই একটি অনলাইন ডেটিং কোম্পানি চালান। তিনি ইনফোস্ট্রিম গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্র্যান্ডনকে প্রথম প্রেম নিয়ে বেশ অদ্ভুত অদ্ভুত বক্তব্য দিতে শোনা গিয়েছে। তিনি একবার বলেছিলেন যে, 'ভালোবাসা আসলে গরিবের আবিষ্কার।' প্রেম নিয়ে এমন অকপট স্বীকারোক্তি যিনি দিয়েছেন তিনি নিজেই এখন প্রেমের জালে জড়িয়ে গিয়েছেন। ব্র্যান্ডনের মুখে এখন সারাক্ষণ খালি প্রেমেরই কথা শোনা যাচ্ছে এবং তিনি শিগগিরই বিয়ে করতে চলেছেন!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status