ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ভাতিজির বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে চাচার নৃশংসতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 2:47 PM

ভাতিজির বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে চাচার নৃশংসতা

ভাতিজির বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে চাচার নৃশংসতা

পটুয়াখালীর দুমকিতে বিয়েতে দাওয়াত না পেয়ে গাভিন গরুকে কোপানোর অভিযোগ উঠেছে মো. রাজিব হাওলাদার নামে একজনের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

গরুটির মালিকের নাম মো. শহীদ মোল্লাহ। তিনি উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন পান ব্যবসায়ী। অভিযুক্ত রাজিব হাওলাদার একই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।

জানা গেছে, কিছুদিন আগে মেয়ের বিয়ের অনুষ্ঠানে রাজিব হাওলাদারকে দাওয়াত দেননি শহীদ। এ কারণে দিনদুপুরে তার একটি গরুকে কুপিয়ে জখম করেন রাজিব। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই হন।

ভুক্তভোগী মো. শহীদ মোল্লাহ বলেন, আমার সঙ্গে তাদের আর কোনো শত্রুতা নেই। শুধু আমার মেয়ের বিয়েতে দাওয়াত দেইনি বলে আমার সঙ্গে না পেরে আমার গাভিন গরুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে এমন নৃশংস হামলা চালায়। এতে আমার গরুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত রাজিব হাওলাদারের চাচা মো. খলিল হাওলাদার বলেন, কুপিয়ে জখম করার ঘটনা মিথ্যা; তবে বরের পান নষ্ট করায় লাঠি দিয়ে দু-চারটা বাড়ি দিয়েছে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status