ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ইলিয়াসের আগে কি অন্য কাউকে বিয়ে করেছিলেন সুবাহ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 12:02 AM

ইলিয়াসের আগে কি অন্য কাউকে বিয়ে করেছিলেন সুবাহ?

ইলিয়াসের আগে কি অন্য কাউকে বিয়ে করেছিলেন সুবাহ?

গোপনে বিয়ে, অতঃপর প্রকাশ্যে কাদা-ছোড়াছুড়ি করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত বছরের ১ ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েক দিন পর সেটা প্রকাশ্যে আনেন। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক। এক মাসের মাথায় তাদের দাম্পত্যে ফাটল ধরে। ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের দাবিসহ পর্নোগ্রাফি আইনে মামলা করেন সুবহা। অন্যদিকে ইলিয়াসও সুবহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। আপাতত দুজনই আদালতে লড়ছেন। সেখানেই তাদের সকল অভিযোগের সমাধান মিলবে।

চলমান এই দ্বন্দ্বের মাঝেই সামনে এলো নতুন খবর। ইলিয়াসের আগে আরও একটি বিয়ে করেছিলেন সুবাহ! ২০১৭ সালে গাইবান্ধা থানায় সুবাহর করা একটি অভিযোগপত্রের সূত্র ধরে এই বিয়ের গুঞ্জন।

সেখানে পর্নোগ্রাফি আইনে অভিযোগ করেন সুবাহ। অভিযোগ থেকে জানা যায়, তাকে ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক করে তা মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়। পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সুবাহর সেই মামলার কপিতে সাক্ষী হিসেবে স্বামীর নাম লেখা মো. ইয়াসির আরাফাত। সুবাহর সেই মামলার কপিটি তার বর্তমান স্বামী গায়ক ইলিয়াস প্রকাশ্যে এনেছেন।

এ প্রসঙ্গে ইলিয়াস হোসাইন জানান, 'সুবাহ তার আগের বিয়ের কথা আমার কাছে গোপন করেছিল। এখন তো তার বিয়ের কথা জানলাম। আমি সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে কনফার্ম হয়েছি। এ ছাড়াও সে আমার নামে মিথ্যা গুজব ছড়িয়েছে। আমি তার সঙ্গে সংসার করতে চাই না, এ জন্য আইনের দ্বারস্থ হয়েছি।'

অন্যদিকে ইলিয়াসের অভিযোগকে মিথ্যা দাবি করে সুবাহ জানান, 'আমার যদি আগে বিয়ে হয়ে থাকে তাহলে কাবিননামা দেখাতে বলেন। যদি বিয়ে হয়েই থাকতো তাহলে নিশ্চয় আগের স্বামী আমাকে স্ত্রী হিসেবে দাবি করতো। তেমন কী কেউ করেছে? ইলিয়াস কাবিননামার টাকা দেওয়া থেকে বাঁচতে এমন অভিযোগ করছে। ও এখন পাগলা কুকুর হয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'আমি তো এমনি ভাইরাল, এখন আমি বোরকা পরে আসলেও আমাকে নিয়ে আলোচনা হবে। আমাকে নিয়ে সে (ইলিয়াস) যত বেশি মিথ্যা প্রচার করা করবে, তত বেশি ভাইরাল হব। সে যতই নাটক করুক আর যতই কাহিনী রটাক মামলা তুলব না।'

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনে গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় তার স্ত্রী মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গেলো সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সূত্র: আরটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status