ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
জো বাইডেনসহ ১৩ জনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 11:59 PM

জো বাইডেনসহ ১৩ জনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

জো বাইডেনসহ ১৩ জনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১৩ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

বাইডেন ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ আরও ১০ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

মঙ্গলবার (১৫ মার্চ) এ নিষেধাজ্ঞা জারি করে পুতিন প্রশাসন। রাশিয়ার গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

মস্কো জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ রাশিয়ান নেতাদের ওয়াশিংটনের কালো তালিকাভুক্ত করার জেরেই এ নিষেধাজ্ঞা।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন, প্রতিরক্ষামন্ত্রী এল. অস্টিন ও সশস্ত্র বাহিনীর প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে। সূত্র : আরটি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status