ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আমবাগান থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 7:16 PM

আমবাগান থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আমবাগান থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামে ইশা খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ইশা সাধুপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না ইলিয়াস ও তার স্বজনরা। ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়ের নিখোঁজ সম্পর্কিত একটি পোস্ট করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার দুপুরে সাধুপাড়া গ্রামের নুরুদ্দিনের আমবাগান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা ইশাকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তার ভরে ফেলে রাখে। ঘটনাস্থলে লালপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করেছে।

লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status