ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 7:19 PM

সিরাজগঞ্জে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মহাসড়ক উন্নীতকরণের কাজ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতু এলাকায় নতুন সেতুর কাজের পাশাপাশি এক লেন বন্ধ করে কাজ করায় সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হওয়া যানজট ও ধীরগতি কেটে গিয়ে এখন স্বাভাবিক হয়েছে মহাসড়ক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি দুপুর ৩টায় নিশ্চিত করেছেন। দুপুর ১২টার দিক থেকে যানজট ও ধীরগতি স্বাভাবিক হতে থাকে বলে জানান তিনি।

জানা যায়, গতকাল (১৪ মার্চ) গভীর রাত থেকে মহাসড়কের কড্ডার মোড় এলাকা হতে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকাতে ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়, যা কয়েক দিন ধরে থেমে থেমে সৃষ্টি হচ্ছে। তবে তা দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেছে।

আরো পড়ুন: আমবাগান থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মো. রফিকুল ইসলাম জানান, নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে ৪ থেকে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল।

এছাড়া মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় এলাকা থেকেই মহাসড়কে খুবই ধীরগতিতে যান চলাচল করছিল। তবে আমাদের সচেষ্ট আন্তরিকতা ও পরিশ্রমে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status